খুলনায় ২৩ নং ওয়ার্ড যুবদলের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল
- Update Time : ১১:৫১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

দেশবিরোধী চক্রান্ত, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে খুলনা মহানগরীর ২৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিশাল সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতেই মূলত এ পদক্ষেপ।
যুবদল নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায় জাতীয়তাবাদী শক্তি রাজপথে সর্বদা সোচ্চার থাকবে এবং সব ধরনের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রুবেল , সেক্রেটারি হানিফ মৃধা, ১নং যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া,খুলনা মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন,টিকলু, রাজা ,জব্বার, আসলামসহ ২৩নং ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। একইসঙ্গে যেকোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অনুরোধ করা হয়।























