ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুগন্ধা নদীতে পোনা মাছ অবমুক্ত
- Update Time : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৬ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। ০৩রা সেপ্টেম্বর সকাল ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীর তীরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বস্তরের সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো পৌর মিনি পার্ক এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ:
প্রধান অতিথি: অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি এবং প্রশাসক, বরিশাল সিটি করপোরেশন)
বিশেষ অতিথি:
অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন (আহবায়ক, ঝালকাঠি জেলা বিএনপি)
আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন (সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি এবং প্রশাসক, ঝালকাঠি জেলা পরিষদ)
অধ্যাপক এস এম ইজারদ হাসান (সভাপতি, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি)
মোঃ আনিসুজ্জামান চপল (যুগ্ম সাধারণ সম্পাদক, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি)
মোহাম্মদ সেলিম গাজী (সাধারণ সম্পাদক, নলছিটি উপজেলা বিএনপি)
অ্যাডভোকেট নাজমুল হাসান (সভাপতি, ঝালকাঠি পৌর বিএনপি)
মোঃ আনিসুর রহমান তাপু (সাধারণ সম্পাদক, ঝালকাঠি পৌর বিএনপি)
এছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






















