০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Reporter Name
  • Update Time : ১২:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১৩৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে কাভার্ড ভ্যানের চাপায় সোহেল রানা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকেল সোয়া ৩টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের মঙ্গলপুর ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তমান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের কাঠিহারী গ্রামের বাবুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে যাচ্ছিল। পথে মঙ্গলপুর বাজার থেকে আসা মোটরসাইকেলটির চালক সোহেল রানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে কাভার্ড ভ্যানটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানটির চালক ও তার সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Update Time : ১২:২৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫