০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

রিপোর্টার মোঃ নোমান আহমেদ
  • Update Time : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৩৬ Time View

শেরপুরের নকলায় পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করে জেলা জেলহাজতে প্রেরণ করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রিপন চন্দ্র গোপের নেতৃত্বে এসআই রফিক, এসআই তরিকুল, এসআই মামুন, এএসআই মিজান এবং এএসআই মানিকসহ পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃতরা হলেন:
​মোঃ ফারুক মিয়া (৪৫), পিতা—মৃত আব্দুল গনি, গ্রাম: সাইলামপুর।
​মোঃ দেলোয়ার হোসেন (৩৮), পিতা—মোঃ হাসান আলী, গ্রাম: চরকামানি পাড়।
​মোহাম্মদ রিফাত আলী (২০), পিতা—মৃত আব্দুল খলিল, গ্রাম: চরকামানি পাড়।
(আটককৃত সকলের বাড়ি নকলা থানা, জেলা শেরপুর)
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রিপন চন্দ্র গোপ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শেরপুর জেলা জেলহাজতে পাঠানো হয়েছে। নকলা উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই মাদকবিরোধী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নকলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

Update Time : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬