০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

Reporter Name
  • Update Time : ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ২৫৯ Time View

দিনাজপুরের খানসামায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে রানা ইসলাম নামে এক কিশোরের মরদেহ। তার মৃত্যু নিয়ে এলাকাজুড়ে চলছে নানা গুঞ্জন।
রবিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গণিপাড়া এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে, পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।
মৃত কিশোর রানা ইসলাম (১৫) খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গণিপাড়া এলাকার ওবায়দুল ইসলামের ছেলে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বড় ভাই আমিনুরের সঙ্গে মাছ ধরার পর বাড়িতে ফিরে রানা গোসল করতে যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পরেও সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর রবিবার সকালে পুকুরপাড়ে রানার টি-শার্ট পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে পুকুরে তল্লাশি চালানো হয় এবং কিছুক্ষণ পর রানার মরদেহ ভেসে ওঠে।
রানার বাবা ওবায়দুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্ত্রী বলেছিল, রানা গোসল করতে গেছে। বাড়ি না ফেরায় সারারাত খুঁজেও পাইনি। সকালে চোখের সামনে পুকুরে ছেলের মরদেহ ভেসে উঠতে দেখে বুকটা ছিঁড়ে গেল। ’
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের মরদেহ

Update Time : ০৪:৪৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫