০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন: গোয়াইনঘাটে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা ও ৩ নৌযান ডুবিয়ে ধ্বংস

পারভেজ আলম গোয়াইন ঘাট উপজেল প্রতিনিধি
  • Update Time : ১১:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১৯ Time View

​সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপারের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
​অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত এবং গ্যাঁজপূর্ণ থাকা ৩টি স্টিলবডি নৌযান ডুবিয়ে দেওয়া হয় এবং বোঝাইকৃত পাথর আনলোড করা হয়। একই সঙ্গে, পরিবেশ ধ্বংসকারী এই অবৈধ কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে ৮ জন ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নদ-নদীর পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ বালু ও পাথর উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
​পরিবেশ রক্ষায় এবং এ ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় এলাকাবাসীসহ সবাইকে সচেতন থাকার ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
​সূত্র: সিলেট জেলা প্রশাসন

Tag :

Please Share This Post in Your Social Media

সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন: গোয়াইনঘাটে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা ও ৩ নৌযান ডুবিয়ে ধ্বংস

Update Time : ১১:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬