অসুস্থ পরিবারের পাশে রায়গঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান
- Update Time : ০৮:৫৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৪৫ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাকির আলী ও শাহিনা বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে তারা দুশ্চিন্তায় পড়েন। বিষয়টি জানার পর চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল নিজ উদ্যোগে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
চিকিৎসার সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসুস্থ পরিবার। তারা বলেন—
“চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে আমরা হতাশ হয়ে পড়েছিলাম। চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় এখন চিকিৎসার সুযোগ পেয়েছি।”
এদিকে স্থানীয় এলাকাবাসী চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলের এই মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। জনগণের প্রতিনিধি হিসেবে তার এ ভূমিকা প্রশংসার যোগ্য এবং অনুসরণীয়।










