সুরুজ্জামানের জানাজায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন।
ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ্জামানের জানাজা নামাজ সোমবার (১৬ নভেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতার জড়িত থাকার অভিযোগ তুলে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান রোকন।
তিনি জানাজা নামাজের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি জানান।