
কক্সবাজারের ঈদগাঁওয়ে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া ৩টি মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।
বৃহষ্পতিবার (৫নভেম্বর) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন পাশ্ববর্তী ফসলি জমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।
আদালত সূত্রে জানা যায়,উপজেলার পোকখালী ইউনিয় নের মুসলিম বাজার সংলগ্ন পাশ্ববর্তী ফসলি জমিতে তিনটি ডাম্পার করে মাটি কাটা হচ্ছিল।খবর পেয়ে উপ জেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা ঘটনাস্থলে যান।তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোষী সাব্যস্ত করে মাটি ভর্তি তিনটি ডাম্পার জব্দ করে এবং দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানা পুলিশ,গ্রাম পুলিশ ও পোকখালীর জনসাধারণ সার্বিক সহযোগিতা করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারও এক্সিকিউটিভ ম্যাজি স্ট্রেট মংচিংনু মারমা বলেন,ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে