কক্সবাজারের ঈদগাঁওয়ে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত একটি অবৈধ করাতকলে (স'মিল) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬থ্রি. দুপুর ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মংচিংনু মারমা। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী এবং মেহেরঘোনা রেঞ্জার ও বিট কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
প্রশাসন সূত্রে জানা যায়
দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই, করাতকলটি পরিচালিত হয়ে আসছিল,অভিযানে করাতকলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন অবৈধ করাতকলের কারণে এলাকার (বনজ সম্পদ নষ্ট) হচ্ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে বন ও পরিবেশ রক্ষা পাবে।