ও মাদক নিয়তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, চুরি-জুয়া ন্ত্রণে গুরুত্বারোপ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
রূপায়ন দেবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত-আল-মারুফ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী।
এ ছাড়া বক্তব্য দেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও সাংবাদিক আকবার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি, জুয়া ও মাদক নিয়ন্ত্রণ, সরকারি গাছ কাটা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন, যেসব সরকারি প্রতিষ্ঠানে রাতে দায়িত্ব পালনের জন্য নিরাপত্তাকর্মী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নেই, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি ও ধূমপান বন্ধ, শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে আসা নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষার বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি উপজেলা প্রশাসনের সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।