কলমাকান্দায় ৬০ হাজার টাকার ইয়াবাসহ আটক (১)
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোলায়মান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও নতুন বাজার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ব্রিজের ওপর থেকে মো. সোলায়মানকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।