আজ শনিবার (১২জুলাই) নগরীর নিরালা,গল্লামারী সবজির বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩২০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ১২০-১৪০ টাকার মধ্যে। বৃষ্টিতে চাষিদের ফসলের ক্ষতি যাওয়ায় সরবরাহ কমে গেছে, ফলে দামে হাঠাৎ গরমিল। দাবি বিক্রেতাদের।
সবজির বাজারে ও কিছু সবজির দাম উদ্ধমূখি । বেগুন, শসা, করলা, ঢ্যাঁড়শ ও গাজরের দাম কেজিতে ৫-১০ টাকা বেড়েছে। তবে কিছুটা স্বস্তির জায়গা আছে চাল ও মুরগির বাজারে। মিনিকেট, নাজিরশাইল ও মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিতে ১৫০-১৬০ টাকা এবং সোনালি মুরগি ২৭০-২৯০ ও কক মুরগী ৩৩০-৩৪০টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম কিছুটা চড়া, বিশেষ করে দেশি মাছের চাহিদা ও দাম তুলনা মূলক ভাবে একটু বেশি।
ক্রেতারা বলছেন, বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং দরকার, নইলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে। তবে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিপাতের জন্য সবজি সরবরাহ কমে গেছে, আশাকরছি বৃষ্টি কমে গেলে সকল সজবি ও মরিচের দাম স্বাভাবিক অবস্হানে চলে আসবে।