কুড়িগ্রামে জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
যুবদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক সামসুল আলম রানা।
সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা বাবু, সি.যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু,যুবদল নেতা মোরর্শেদ হাসান লিটু,ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আমিমুল ইহছান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ ১২টি ইউনিটের সুপার ফাইভের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সামসুল আলম রানা বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কুড়িগ্রাম জেলা যুবদলের ভূমিকার প্রশংসা করেন। তিনি সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার পাশাপাশি ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
সভা শেষে নেতৃবৃন্দ সদ্য প্রয়াত জেলা যুবদলের সভাপতি মরহুম রায়হান কবিরের কবর জিয়ারত করেন। পরে জেলা যুবদলের আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।