০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সাংবাদিকতার নতুন পথচলা: নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি নুরুন্নবী মিয়া
  • Update Time : ০৬:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / ৭২ Time View

কুড়িগ্রাম জেলার সাংবাদিক সমাজে নতুন এক অধ্যায়ের সূচনা হলো নতুন আহ্বায়ক কমিটির গঠনের মাধ্যমে। সম্প্রতি গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন আরিফুল ইসলাম রিগ্যান (বাংলা ট্রিবিউন) এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ)।

নবগঠিত এই কমিটির উদ্দেশ্য হল বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সৎ সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রামের মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া এবং সাংবাদিকতার মান উন্নয়ন করা।

কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এই কমিটি কুড়িগ্রামে সাংবাদিকতা কে আরও শক্তিশালী ও সম্মানজনক করবে।

আহ্বায়ক আরিফুল ইসলাম রিগ্যান বলেন, “আমরা সবাই মিলে সাংবাদিকতা হবে যাতে মানুষের সেবায় নিবেদিত ও ন্যায়নিষ্ঠ হয়, এমন এক পরিবেশ গড়ে তুলতে চাই। আমাদের কাজ হবে সত্য ও নির্ভুল তথ্য পৌঁছানো।”

কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা বলছেন, এই নতুন নেতৃত্ব কুড়িগ্রাম জেলার সাংবাদিকতার মানোন্নয়নে বড় পরিবর্তন আনবে এবং সাংবাদিকদের জন্য সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলবে।

আমরা আশা করছি, এই নতুন আহ্বায়ক কমিটি সবার সহযোগিতা নিয়ে কাজ করবে এবং সাংবাদিকতার মাধ্যমে কুড়িগ্রামের জনগণের আস্থা ও ভালোবাসা পাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে সাংবাদিকতার নতুন পথচলা: নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা

Update Time : ০৬:৩৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫