খুলনা ও বাগেরহাট সফরকালে শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায় তিনি বলেন, দেশের শিল্পকারখানা রক্ষা এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সরকার জনগণ ও শ্রমজীবী মানুষের পাশে থাকবে।
প্রধানমন্ত্রী আরও জানান, শ্রমিকদের দাবি বিবেচনায় মজুরি বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু এবং নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথাও তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য— ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’