
মোঃ হাসান আলী, গাইবান্ধা:
গাইবান্ধা পৌর শহরের সবুজপাড়া সান্দারপট্টি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ডিবি পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় এই অভিযান শুরু করে। মাদকের বিস্তার রোধ, কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে সান্দারপট্টি ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর জোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম চোখে পড়ে। ডিবি পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ অভিযানে কাউকে আটক কিংবা মাদক উদ্ধারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।