
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে সদর থানাধীন মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন কাউলতিয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নতুন একটি পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এলাকা থেকে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ ২০ আগস্ট, ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। অনুষ্ঠান চলাকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের পরামর্শ ও মতামত ধৈর্যসহকারে শোনেন। বক্তব্যে তিনি অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), জিএমপি।
জিএমপির বিভিন্ন পর্যায়ের উপ-পুলিশ কমিশনারবৃন্দ।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
নতুন এই পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে কাউলতিয়া ও তৎসংলগ্ন এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান উন্নতি ঘটবে বলে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন।