
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল ৯টার দিকে মালেকের বাড়ি থেকে সাইনবোর্ড আসার পর পুলিশ প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ প্রশাসন ও বিজিবি ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনে। সকাল ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।