পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে ও হান্ডিয়াল যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মাইদুর ইসলাম হীরক (৪৫), মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের শের আলী মণ্ডলের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন মণ্ডল (৫৩) এবং ফৈলজানা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নেংড়ি কৃষ্ণরামপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৪৬)।
চাটমোহর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বিভিন্ন সময়ে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে আটক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।