খুলনার ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ১০টার সময় সমিতির কার্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ বেলাল হোসেন।
শপথ নিলেন যারা:
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত শীর্ষ ও কার্যনির্বাহী নেতৃবৃন্দ হলেন:
সভাপতি: শেখ মাহাবুব রহমান উথান
সাধারণ সম্পাদক: রায়হান উদ্দিন মোড়ল
সহ-সভাপতি: মোঃ ইলিয়াস মালি
কোষাধ্যক্ষ: গাজী মুক্তার হুসাইন
যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ মোল্লা
সাংগঠনিক সম্পাদক: মোঃ আতাউর রহমান
দপ্তর সম্পাদক: মোঃ মামুনুর রশিদ
প্রচার সম্পাদক: মোঃ রশিদ গাজী
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: গোপীনাথ রাহা
নির্বাহী সদস্য: মোঃ মুস্তাক বিশ্বাস ও মোঃ তরিকুল ইসলাম
উপস্থিত ব্যক্তিবর্গ:
শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী উমাপদ বসাক, ইসমাইল হোসেন, মোজাম্মেল হক, আব্দুল মজিদ মোড়ল, হাবিবুর বিশ্বাস প্রমুখ।
দায়িত্ব হস্তান্তর:
শপথ অনুষ্ঠান শেষে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে বাজারের আর্থিক হিসাবসহ প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নতুন নেতৃত্ব বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।