
মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী সফল অভিযানে প্রায় ১,৬৮,৬৫০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদক ও মালামাল জব্দ করা হয়েছে।
আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২৯ বিজিবি-এর রানীনগর ও মনিপুর বিওপির পৃথক টহল দল বাংলাদেশ অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের বিবরণ:
বিদেশী মদ: ৪০ বোতল
ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট: ১,১৮০ পিস
বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ: ৯৫ বোতল
বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজিবি পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে ভবিষ্যতে চোরাচালান মালামাল জব্দসহ জড়িত আসামীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।