মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দেশব্যাপী তিন মাসব্যাপী "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬"। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীর বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু বিষয়ক বিশেষ সড়ক প্রচার চালানো হচ্ছে।
চলতি বছরের ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টতারিখ এ তথ্য জানানো হয়। মূলত সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রচার কার্যক্রমে নগরবাসীকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিং এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। বিশেষ করে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমানো পানি তিন দিনে অন্তত একবার ফেলে দেওয়া এবং সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা প্রচার করা হচ্ছে।
বিভাগীয় ও জেলা তথ্য অফিস, ঢাকার আয়োজনে এই জনসচেতনতামূলক কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সারা দেশজুড়ে চলমান থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন, সকলের সম্মিলিত অংশগ্রহণে এবারের ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।
তারিখ: ২০/০৯/২০২৬ খ্রি.
আয়োজনে: বিভাগীয় ও জেলা তথ্য অফিস, ঢাকা।