নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯ নভেম্বর ২০২৬
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের একটি বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, বৈঠকে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত ও আলোচনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।