
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও সাধারণ মানুষের মাঝে সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের সহধর্মিণী জনাবা মনোয়ারা মুকুল।
নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নাজমুল হক স্বাধীন-এর সভাপতিত্বে এবং যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব নজরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম নবাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল এবং শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র্যালি শেষে আয়োজিত মেডিকেল ক্যাম্প থেকে এলাকার বহু সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।