
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলুর সার্বিক নির্দেশনায় নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ সমর্থক অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থমূলক দাবিতে স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে নাগরপুর ও দেলদুয়ারের জাতীয়তাবাদী শক্তি যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে এবং আগামীতেও রাজপথে থাকবে। জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ে এ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।