নালিতাবাড়ীতে ১১ মেট্রিক টন চাল বরাদ্দে রাস্তা ইটের সলিংকরণ কাজের শুভ উদ্বোধন
২১ নভেম্বর ২০২৬, শনিবার, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (কাবিখা খাদ্যশস্য চাল) নির্বাচনী ২য় পর্যায়ের কর্মসূচির আওতায় রাস্তা ইটের সলিংকরণ কাজের শুভ উদ্বোধন করেন ১৪৪, শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী।
২০২৬–২০২৭ অর্থবছরে ১১ মেট্রিক টন চাল বরাদ্দের মাধ্যমে নন্নী ২নং ওয়ার্ডের পাকা রাস্তা থেকে মেজবাউল উলুম কওমী মাদ্রাসাগামী রাস্তাটির ইটের সলিংকরণ কাজ বাস্তবায়িত হচ্ছে।
এ প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নন্নী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য জনাব বাবুল হোসেন।
গ্রামীণ জনপদের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি লাঘব, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত সহজ করা এবং স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন মাননীয় সংসদ সদস্য।
উন্নয়ন হোক মানুষের কল্যাণে, অগ্রগতি পৌঁছে যাক প্রতিটি জনপদে।
সবার সহযোগিতা ও দোওয়া কামনা করছি।