“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”- এই স্লোগান ও প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সচেতনতামূলক বার্তা নিয়ে প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মী, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় খামারিরা র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় প্রাণিসম্পদ খাতের সেবা, রোগ প্রতিরোধে টিকাদান ও আধুনিক খামার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাওন হোসেন অনিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন,জেলা টিম সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা করেন সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আলাউদ্দিন রাজা এবং খামারিদের মধ্যে ডেইলি খামারি কামরুল ইসলাম, শামীম উল কবির, মো. মোস্তফা কামাল মিলন ও কানন বালা। খামারিরা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং খামারিরা উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, এসএম মনিরুল হুদা, অনাথ কুমার বিশ্বাস, মো. মনিরুজ্জামান, রওশানা পারভীন, হাসিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, প্রশান্ত পাল, মো. ওয়াহিদ মুরাদ, মো. তরিকুল ইসলাম ও এসএম কামরুল আবেদীন, অধ্যক্ষ মো. হাবিবুল্ল্যাহ বাহার, প্রভাষক লুৎফা ইসলাম ও প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, এসআই কৃপা সিন্ধু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, জামায়াতের মাও. বুলবুল আহমেদ ও ষোলাআনা সভাপতি জিএম শুকুরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, শুধু স্থানীয় চাহিদা পূরণ নয়- নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বাড়িয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখলে পাইকগাছার প্রাণিসম্পদ খাতও রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখতে পারে। এ জন্য খামারিদের নিয়মিত ভেটেরিনারি পরামর্শ গ্রহণ, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বায়োসিকিউরিটি জোরদার করার আহ্বান জানানো হয়।