প্রবাসী কল্যাণ ও সহায়তার বন্ধন, লক্ষিন্দর ইউনিয়ন এর পক্ষ থেকে এর সদস্যবৃন্দ একজন অসহায় বৃদ্ধা মায়ের বাড়িতে যায়।
এই বৃদ্ধ মা টা খুবই অসহায় অবস্থায় আছেন। দেখার মতো আপজন কেউ তাহার নেই । টিনের একটি ছোট্র ঘরে অনেক কষ্টে দিন কাটে তাহার।
প্রবাসী কল্যাণ ও সহায়তার বন্ধন, লক্ষিন্দর ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী (চাল) নিয়ে উনার পাশে দাঁড়ায়। যদিও এই সাহায্য খুবই সামান্য, কিন্তু এই মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারাটাই যেন সংগঠনের সার্থকতা।
সংগঠনের পক্ষ থেকে এই মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন ও ভালো রাখেন এবং এই আশা ব্যক্ত করেন যে,তাদের
এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আরও প্রার্থণা করেন যারা প্রবাসে থেকে সহযোগিতা করছে আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন।