
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরীকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং কাঞ্চননগরের কাশেম চৌধুরী গ্রুপের সদস্য হিসেবে পরিচিত।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে একজনকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এবং অপরজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।