
দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর ২০২৬ খ্রি. রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, "ফ্যামিলি কার্ড কার্যক্রম স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি" -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে একযোগে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদার করা হবে।
এ সময় বক্তারা ফ্যামিলি কার্ডের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই কার্যক্রম বাস্তবায়িত হলে একটি পরিবারকে একটিমাত্র কার্ডের মাধ্যমে সকল সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।