
বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলামিন হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।
রবিবার (১৭ আগস্ট) সকালে ওমরদীঘি এলাকায় নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ করে শত শত মানুষ স্লোগান দিতে থাকেন।
অবরোধ চলাকালে মহাসড়কের দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ভোগান্তিতে পড়েন দূরপাল্লা ও স্থানীয় যাত্রীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন—
“আলামিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করছে না।”
তারা আরও দাবি করেন—
“হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এদিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান—
“ঘটনার পরই মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশের থেকে এমন আশ্বাস পাওয়ায় ১ঘন্টা পর অবরোধ প্রতাহার করে বিক্ষোভকারী এলাকাবাসী।