বলরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কালীপূজার গান পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আয়োজিত কালীপূজার গান পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলরামপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ দেলোয়ার হোসেন।
ধর্মীয় উৎসবের আমেজে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং আয়োজক কমিটি ও স্থানীয় সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আজিজার রহমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ খয়রুল আলম এবং ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ ফারুক ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থান: ৯ নং ওয়ার্ড, বলরামপুর ইউনিয়ন, আটোয়ারী, পঞ্চগড়।