
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দুই সন্তানের এক জননীর বাড়িতে রাত কাটানোর সময় মধুপুর উপজেলার এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রী বা দুই সন্তানের জননীর সঙ্গে মধুপুর উপজেলার ওই যুবকের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ও সখ্য গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত রাতে ওই যুবক গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করেন এবং সারারাত সেখানে অবস্থান করেন।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা চারপাশ থেকে বাড়িটি ঘেরাও করেন। একপর্যায়ে সকালের দিকে ওই যুবককে ঘর থেকে বের করার পর গ্রামবাসীর হাতে আটক হন তিনি।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসে বসেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।