ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)র মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর (রবিবার) এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মতিঝিল বিভাগের অধীনস্থ বিভিন্ন থানায় পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের থানাভিত্তিক সংখ্যা নিম্নরূপ:
পল্টন থানা: ১৭ জন
শাহজাহানপুর থানা: ১১ জন
খিলগাঁও থানা: ১০ জন
মুগদা থানা: ০৬ জন
সবুজবাগ থানা: ০৪ জন
মতিঝিল থানা: ০১ জন
রামপুরা থানা: ০১ জন
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।