
ফরিদপুরের মধুখালী উপজেলার আখচাষী মহিলা ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এস এম শিরিন আক্তার এবং অফিস সহায়ক (এলএমএসএস) জনাব আব্দুর রাজ্জাক শেখের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য জনাব চৌধুরী রাকিব হোসেন ইরান-এর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব দিলীপ কুমার গোস্বামী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মুকুল আকন্দ, সদস্য, পরিচালনা পর্ষদ ও সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, মধুখালী।
জনাব মিজানুর রহমান মিজান, সদস্য, পরিচালনা পর্ষদ ও সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, মধুখালী।
জনাব ওসমান গনি, সদস্য, পরিচালনা পর্ষদ, আখচাষী মহিলা ডিগ্রি কলেজ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষক ও কর্মীর দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের উত্তরোত্তর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায় বেলায় সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।