
মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিনের জন্য নির্ধারিত 'পরিদর্শন কক্ষ' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) ফিতা কেটে এই পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল আমিন।
পরিদর্শন কক্ষ উদ্বোধনের মাধ্যমে উপজেলা পর্যায়ে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময় ও দাপ্তরিক কাজ আরও সহজ এবং গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।