রংপুর, ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার): শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুরের ‘ফিটনেস ক্লাব’। “আসুন ব্যায়াম করি, সুস্থ থাকি” স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকালে নগরীর সুরভী উদ্যানে ক্লাবটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে সুরভী উদ্যানে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের সদস্যরা একত্রিত হন। পরে সেখানে উপস্থিত দরিদ্র, অসহায় ও বয়স্ক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে ফিটনেস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন মনু, মোঃ নজরুল ইসলাম, মোস্তাফিজুর স্বপন, মাজহারুল ইসলাম মাজহার, মোঃ অহিদুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান বিপ্লব, মোঃ তাজেমুর মিলন, হাসীন, মোঃ জিয়াউল করিম, মোঃ ইলিয়াছ মিয়া (প্রামানিক), মোঃ জনি, মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, মোঃ কামরুজ্জামান, মোঃ মতিউর রহমান ও শাহ আলম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে ভবিষ্যতেও ক্লাবের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।