
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন বাসুদেবকোল শ্রীরামের পাড়া দাখিল মাদ্রাসা এডহক কমিটি গঠনের অনিয়মের অভিযোগ উঠেছে সুপারের বিরুদ্ধে ।
অভিযোগ ও তথ্য সূত্রে জানা যায়, তড়িঘড়ি করে ২২/০৭/২৫ তারিখে এডহক কমিটি গঠন করেন অত্র মাদ্রাসার সুপার আব্দুস সাত্তার নূরী। কমিটিতে আবু বক্কর সিদ্দিককে সভাপতি, মিজানুর রহমানকে শিক্ষক প্রতিনিধি, আব্দুস সাত্তার নিজে সদস্য সচিব, মুনিল হোসেনকে অভিভাবক সদস্য করে কমিটি গঠন করা হয়েছে। শ্রীরামের পাড়ার বাসিন্দা আলহাজ্ব সাইফুল ইসলাম রেজুলেশন খাতা দেখতে চাইলে,মাদ্রাসার সুপার আব্দুস ছাত্তার নূরী, গড়িমসি করলেও জনগনের চাপে দেখাতে বাধ্য হন। খাতায় ১২ জনের নাম সহ স্বাক্ষর থাকলেও এটা কি কমিটি তা বিস্তারিত লেখা নাই। মনগড়া লোকজন দিয়ে কমিটি গঠন করায় শ্রীরামের পাড়া গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে কমিটি বাতিলের দাবি জানান। নিয়মে সভাপতি বোর্ড কর্তৃক মনোনীত ব্যক্তি হতে হবে। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত ব্যক্তি। যার ছেলে/ মেয়ে মাদ্রায় পড়াশুনা করে। মুনিল হোসেনের মেয়ে অত্র মাদ্রাসায় পড়াশুনা করে না। এডহক কমিটি গঠনে বোর্ডের অনুমতি নেওয়া আছে কিনা মাদ্রাসার সুপারের কাছে জানতে চাইলে তিনি বলতে পারেনি । কমিটি গঠনের অনিয়মের বিষয়ে অত্র মাদ্রাসার সুপার বলেন, নৈশ প্রহরী রেজাউল করিমকে দিয়ে লোকজন ডাকলেও কেউ আসেনি।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন মুঠোফোনে বলেন, নিয়মের মধ্যে কমিটি গঠন করতে হবে। আমি মাদ্রাসার সুপারের সাথে এখনি এ বিষয়ে কথা বলছি। নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা না হলে তা বাতিল করা হবে।প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুলতান মাহমুদ( সুজন) সোমবার ১১ আগস্ট রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।