সিরাজগঞ্জ রায়গঞ্জে শ্রী রামপুর গ্রামে আলী আশরাফের সাবেক স্ত্রী নুরজাহান বিয়ের দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান করছে।
১৪ আগস্ট বৃহস্পতিবার সকালে শ্রী রামপুর আলী আশরাফের বাড়িতে এ ঘটনা ঘটে। আলী আশরাফ মফেজ আলী আকন্দের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, শ্রীরামপুর গ্রামের জাবেদ আলী ভালবেসে বিয়ে করে নূরজাহান বেগমকে। অসুস্থ অবস্থায় জাবেদ আলী মৃত্যু হলে নুরজাহানের উপর কু-দৃষ্টি পরে ভাতিজা আলী আশরাফের। অবশেষে আলী আশরাফ নিঃসন্তান চাচী নূরজাহানকে বিয়ে করে।
১৪ বছর আগে বিয়ে করা নিজের ২য় স্ত্রীকে বিনা অপরাধে মারধর করে তালাক দেয় । নুরজাহানকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন কয়েকবার। গ্রামবাসী আলী আশরাফের কু-কর্মের ঘটনায় অতিষ্ঠ হয়ে একাধিক শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করেন। বিধবা বাসন্তী বালাকে ধর্মান্তরীত করে নূরজাহান নাম রাখেন জাবেদ আলী। তিনি ৫২ শতক জমি লিখে দিয়ে সুখের সংসার গড়ে তোলেন। বিধিবাম ঐ জমির লোভে চাচী নূরজাহানকে বিয়ে করে ঘরে তোলেন ভাতিজা আলী আশরাফ। তালাক কৃত নূরজাহানকে আবার বিয়ে করার জন্য যোগাযোগ শুরু করেন আলী আশরাফ। লোক চক্ষুর অন্তরালে চলাফেরা করলেও আজ প্রকাশে তার ২য় স্ত্রীকে বিয়ের জন্য নিজ রাড়িতে নিয়ে আসেন। উপায়ান্তর না পেয়ে আলী আশরাফ বলেন, আমার তালাক কৃত স্ত্রী নুরজাহানকে আবারও বিয়ে করবেন।