রিজভীর বাসায় হামলার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
কুড়িগ্রাম প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসায় পরিকল্পিত হামলা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা যুবদলের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু,জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম নজিবুর রহমান লেলিন,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন লিঠু, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি বকসি, যুবদল নেতা ওয়েস কারনিসহ পৌর যুবদল, সদর থানা যুবদল এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরকা পরে রাস্তায় নেমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।