নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিল মাদকসহ সোহরাব ভূঁইয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহরাব ভূঁইয়াকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ বোতল স্কার্প ও ফেয়ারডিল মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সোহরাবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।