০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লামার ফাইতং ইউনিয়নে পাহাড় কেটে ইটভাটার কাঁচামাল সংগ্রহ, ৫ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

আজিজুল হাকিম
  • Update Time : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১০ Time View

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটার কাঁচামাল সংগ্রহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরিবেশ সংরক্ষণ ও ভূমি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পাহাড় কেটে মাটি সংগ্রহের স্পষ্ট আলামত পাওয়া যায়, যা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। প্রশাসন জানায়, পাহাড় কাটা সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কর্মকাণ্ড ভূমিধসসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশ ধ্বংসকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

লামার ফাইতং ইউনিয়নে পাহাড় কেটে ইটভাটার কাঁচামাল সংগ্রহ, ৫ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬