১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লামা উপজেলায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুল হাকিম
  • Update Time : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ Time View

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে লামা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে উপজেলা কৃষি বিপণন কমিটির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ বোরহান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের ন্যায্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা, কৃত্রিম সংকট ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ভোক্তা স্বার্থ রক্ষায় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা কৃষি বিপণন কমিটির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

লামা উপজেলায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬