
আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রি., জেলা প্রশাসন, শেরপুরের আয়োজনে মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং সেবাপ্রত্যাশীদের প্রতি দায়িত্বশীল ও আন্তরিক আচরণ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দাপ্তরিক দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, সরকারি সেবা দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
উপপরিচালক, স্থানীয় সরকার (উপসচিব) মিজ্ আরিফা সিদ্দিকা
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ সঞ্চিতা বিশ্বাস
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।