শ্রমিক জনতা ভাই ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই”—এমন স্লোগানে মুখরিত হয়ে মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা ছাত্রদলের নেতাকর্মীরা।
কাফরুল থানা ছাত্রদলের বিপ্লবী সিনিয়র ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ আবি আবদুল্লাহর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শ্রমিক ও সাধারণ মানুষের ঐক্যের কথা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা রাজপথে দলবদ্ধভাবে মিছিল করে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
মিছিলের মাধ্যমে শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় এবং রাজনৈতিক সচেতনতার বার্তা তুলে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা।