গাছ লাগান পরিবেশ বাঁচান"
"বৃক্ষ নিধন আর নয়
দেশকে করুন বৃক্ষ ময়"
এই স্লোগানকে সামনে রেখে --
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১২/৮/২৫ (সোমবার)এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এই বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধান শিক্ষক সুকুমার রায় আরো বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, বায়ু বিশুদ্ধ রাখে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। ফলজ গাছ খাদ্যের চাহিদা পূরণ করে, বনজ গাছ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আর ঔষধি গাছ রোগ প্রতিরোধ ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি গাছ রোপণ ও যত্ন নেয়, তবে আমাদের ভবিষ্যৎ হবে সবুজ ও সুস্থ।”
সহকারী শিক্ষক শেখ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
"দেশের বায়ু দেশের মাটি
গাছ লাগিয়ে রাখবো খাঁটি"
"একটি গাছ একটি প্রাণ;
গাছ লাগান, প্রাণ বাঁচান;"
পরিবেশ সকলের, তাকে রক্ষা করার দায়িত্বও সকলের;
এই স্লোগান গুলি আমরা শুনতে শুনতে বড় হয়েছি...অনেক গাছ লাগিয়েওছি আবার অনেক কেটেওছি, কিন্তু যে পরিমান গাছ কেটেছি আমার মনে হয়না যে আমরা কেউ সে পরিমান গাছ লাগিয়েছি। 🌲🌴🌳🌲🌳🌴
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে কাঁঠাল, আম, মেহগনি ও নিমসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি পরিবেশ সংরক্ষণে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।