আজ ২২ অক্টোবর ২০২৬ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে তিনি শহিদ মহকুমা প্রশাসক এ. কে. শামসুদ্দিন গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
#জেলাপ্রশাসন_সিরাজগঞ্জ #উন্নয়ন #জনসেবা