শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধিঃ
" মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর ( শনিবার) সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রশাসনিক মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
ঝিকরগাছা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইসা মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর - ২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য, কৃতি শিকশিক্ষার্থীদের অভিনন্দন এবং মোবারকবাদ জানান। এবং এ সাফল্যকে ধারণ করে তাদের জীবনকে পরিবর্তন এবং উজ্জল ভবিষ্য কামনায় তাদের এগিয়ে যাওয়ার আহবান ব্যক্ত করেন
গাজীরদরগাহ ফায়জাবাদ ফাজিল বি.এ মাদ্রাসা শিবিরের সভাপতি এস.কে স্বাধীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম,
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কর্মপরিষদ সদস্য হাফেজ অধ্যক্ষ রেজাউল ইসলাম, জামায়াত নেতা অ্যাডভোকেট হাবিব কায়সার যশোর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো:কামরুজ্জামান
এ সময় অনুষ্ঠানে ছাত্র শিবিরের যশোর জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি মো: ইসমাইল হোসেন, সেক্রেটারি ওবায়দুল্লাহ তারেক, সাবেক সভাপতি মহিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক মহিউদ্দিন খান, উপজেলা দ্বায়িত্বশীল হাসিবুর রহমান, জাফর ইকবাল, রবিউল ইসলাম, মেহেদী হাসান, মুজাহিদুল ইসলাম, তাশরীফ খান,কায়েস মাহমুদ, তানভীর রহমান, হাসিবুর রহমান,আবু জাফর, সাবিত হোসেন, দেলোয়ার হোসেন, ছাত্রশিবিরের দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন, সেক্রেটারি তামিম ইসলাম সাবেক উপজেলা দ্বায়িত্বশীল জহুরুল ইসলাম, খালিদসাইফুল্লাহ, প্লাবন হোসেন, সহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি ডা: মোসলেহ উদ্দীন ফরিদ ২০০ জন জিপি- এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মামনা স্মারক ক্রেস ও একটি গিফট ব্যাগে অর্থসহ কুরআন শরীফ, ফুলেল শুভেচ্ছা কার্ড, চল্লিশ হাদীসের বই, হাদিস সম্বলিত ইস্টিকার, ইসলামিক বই - ২টি ছাত্রশিবিরের পরিচিতি লিফলেট ও -১ টি কলম শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী মাহিম ইসলামী ছাত্রশিবির এর বিষয়ে অনুভূতি প্রকাশ করেন এবং রেঁনেসা শিল্পী গোষ্ঠী মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশ করেছে।