০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যু উপত্যকা গাজা: ক্ষুধার জ্বালায় নিভছে একের পর এক প্রাণ

Reporter Name
  • Update Time : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ১১৬ Time View

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজার প্রায় এক তৃতীয়াংশ মানুষ দিনের পর দিন অনাহারে দিন কাটাচ্ছে।সংস্থাটি আরও সতর্ক করেছে যে, ভূখণ্ডটিতে পুষ্টিহীনতা দ্রুত বাড়ছে এবং প্রায় ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। চলতি সপ্তাহে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা আরও তীব্র হয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, শুক্রবার অপুষ্টিতে আরও নয়জনের মৃত্যু হয়েছে, যার ফলে মোট অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা ১২২ জনে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং দুর্ভিক্ষ-বিশেষজ্ঞ অ্যালেক্স ডি ওয়াল অভিযোগ করেছেন, ইসরায়েল গাজায় ‘অনাহারের মাধ্যমে জাতিগত নিধন’ চালাচ্ছে।
মানবিক সংকট ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও সহানুভূতির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য সংগ্রহ করতে গিয়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গাজায় ব্যাপক অনাহার বিরাজ করছে।
এই মানবিক বিপর্যয়ের প্রতিক্রিয়ায় জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি ত্রাণ সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা আটকে রাখা অগ্রহণযোগ্য এবং ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার এক প্রতিবেদনে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
ত্রাণ প্রবেশে বাধা ও বিতর্ক
ইসরায়েল দাবি করেছে যে, গাজায় ত্রাণ প্রবেশে কোনো বাধা দেওয়া হচ্ছে না এবং অপুষ্টির জন্য তারা হামাসকে দায়ী করছে।তবে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলের বাধার কারণে তারা পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করতে পারছে না। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (UNRWA) জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ গত চার মাসেরও বেশি সময় ধরে তাদের কোনো মানবিক সরবরাহ আনতে দেয়নি।
মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ), কার্যক্রম শুরু করেছে। সংস্থাটির নিরাপত্তা বিষয়ক একজন প্রাক্তন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তিনি গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলিতে বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোসহ যুদ্ধাপরাধ সংঘটিত হতে দেখেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মৃত্যু উপত্যকা গাজা: ক্ষুধার জ্বালায় নিভছে একের পর এক প্রাণ

Update Time : ০১:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫